আইপিএলের সময় পিএসএল খেলবেন ম্যাক্সওয়েল
আইপিএলের আগামী আসরের নিলামের আগে গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দেয় পাঞ্জাব কিংস। পরবর্তীতে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার। নতুন খবর হচ্ছে আইপিএলের সময় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন তিনি। টুর্নামেন্টের আগামী আসরের আগে হায়দরাবাদ কিংসম্যানের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন ম্যাক্সওয়েল।