সংস্থাটির চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে প্লে-অফের তিনটি ম্যাচেই দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রী একটি শর্তও দিয়েছেন বলে জানান নাকভি, 'দর্শকদের ম্যাচে আসার জন্য গণপরিবহন ব্যবহার করতে হবে অথবা জ্বালানির ব্যবহার সর্বনিম্ন রাখতে হবে, যাতে জাতীয় সাশ্রয় অভিযানে সহযোগিতা করা যায়।'
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী প্লে-অফে অংশ নেয়া চারটি দলের জন্য শুভকামনা জানিয়েছেন এবং প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন।
এর আগে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠেছিল যে প্লে-অফ ম্যাচগুলোতে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেয়া হোক। নাগরিকরা সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন মাঠে বসে খেলা দেখার সুযোগ আবারও ফিরিয়ে দেয়া হয়।
এর আগে কেবল ফাইনাল ম্যাচের জন্য দর্শকদের বিবেচনা করেছিল পিসিবি। এই সিদ্ধান্তের কথা জানানোর পরই প্লে-অফের সবগুলো ম্যাচ মাঠে বসে থাকার অনুরোধ করে দেশটির ক্রিকেটপ্রেমীরা।