নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন পাকিস্তানি ব্যাটার
ওয়ানডে কাপের পরবর্তী তিন ম্যাচের জন্য পাকিস্তানের সাদা বলের ক্রিকেটার তৈয়ব তাহিরকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ার।
ওয়ানডে কাপের পরবর্তী তিন ম্যাচের জন্য পাকিস্তানের সাদা বলের ক্রিকেটার তৈয়ব তাহিরকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ার।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান কারাবন্দি জীবনের তিন বছর পূর্ণ করতে যাচ্ছেন। দুর্নীতির মামলায় ২০২৩ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একাকী অবস্থায় রয়েছেন তিনি। এ সময়ের মধ্যে জনসমক্ষে তার উপস্থিতি ছিল প্রায় নেই বললেই চলে।
ইংল্যান্ডে চলমান ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের দুই নারী ক্রিকেটারের একটি মুহূর্ত ঘিরে আলোচনা শুরু হয়েছে। ম্যাচ শেষে ভারতের জেমিমাহ রদ্রিগেজ ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আলিঙ্গন করেন। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ। রোববার পোর্ট অব স্পেনে শুরু হতে যাওয়া ম্যাচের আগে অধিনায়ক রস্টন চেজ জানিয়েছেন, দল এখন ঠিক সেই অবস্থানেই আছে, যেখানে পৌঁছানোর লক্ষ্য ছিল তাদের। একই সঙ্গে নিজেদের মাঠকে প্রতিপক্ষের জন্য কঠিন এক দুর্গে পরিণত করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি। এখন লক্ষ্য একটাই, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। সেই লক্ষ্যেই লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাদা বলের ক্যাম্পে নিবিড় প্রস্তুতি নিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার শান মাসুদ। প্রথম টেস্টে শতরান করা এই বাঁহাতি ব্যাটার আঙুলের চোটে ছিটকে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখেছে লাহোর কালান্দার্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে হারের পর এবার সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের কাছে ৭ উইকেটে হেরেছে দলটি। ১৫৩ রানের লক্ষ্য তাড়া করে ১৫.২ ওভারেই জয় নিশ্চিত করে সান ফ্রান্সিস্কো। এর ফলে জিএসএলের এবারের আসর থেকে বিদায় নিতে হচ্ছে লাহোরকে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও পাকিস্তানের অধিনায়ক হিসেবে ফিরেছেন বাবর আজম। তবে প্রথম টেস্টেই হারের মুখ দেখলেন তিনি। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানে হেরেছে। এই হারের পেছনে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের বাজে পারফরম্যান্সকেই দায়ী করেছেন পাকিস্তানের এই অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের পেসারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। টারুবা টেস্টের চতুর্থ দিন মাত্র এক সেশনের একটু বেশি সময়েই গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। ফলে ৯০ রানের জয় নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।জয়ের জন্য ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে মাত্র ১২০ রানে।
অফ স্টাম্পের বাইরের খুব বেশি ফুলার নয় আবার লেংথেও নয় জাস্টিন গ্রিভসের এমন এক ডেলিভারিতে ড্রাইভ করলেন শান মাসুদ। তবে ভুল লাইনে খেলার চেষ্টার খেসারত হিসেবে বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। শান মাসুদের পর মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আলী উসমান ও মোহাম্মদ আব্বাসকে ফেরালেন গ্রিভস।
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান দলে এসেছে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া আবদুল্লাহ ফজলের জায়গায় ফিরছেন ওপেনার আবদুল্লাহ শফিক। একই সঙ্গে ইনজুরি কাটিয়ে প্রত্যাশিত সময়ের আগেই দলে যোগ দিচ্ছেন মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার সাউদ শাকিল। ওয়েস্ট ইন্ডিজ ও আসন্ন ইংল্যান্ড সফরের বাকি অংশে দুজনই পাকিস্তান দলের সাথে যুক্ত হবেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আইসিসি শিরোপা জেতেনি পাকিস্তান। বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ব্যর্থতার তালিকা। এই অবস্থার জন্য আধুনিক ক্রিকেটের সঙ্গে খাপ খাওয়াতে না পারাকেই দায়ী করেছেন অলরাউন্ডার শাদাব খান। তার মতে, সমস্যাটা এখন সবাই বুঝতে পারছে এবং সেটি দূর করার চেষ্টাও শুরু হয়েছে।