‘আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন?’, আকুতি বেয়ারস্টোর

ইংল্যান্ড ক্রিকেট
জনি বেয়ারস্টো, ফাইল ফটো
জনি বেয়ারস্টো, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে টানটান উত্তেজনা বিরাজ করছে বিশ্বজুড়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্য জুড়ে কিছুক্ষণ পর পরই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এই সংকটের বাইরে নেই ক্রিকেটও। সংযুক্ত আরব আমিরাত সফররত ইংল্যান্ড লায়ন্স দল আটকা পড়েছে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে সিরিজ খেলতে এসে।

রবিবারের নির্ধারিত ম্যাচটি স্থগিত হয়েছে। ইংল্যান্ড লায়ন্সের কোচের দায়িত্বে আসা জনি বেয়ারেস্টো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে আবেদন জানিয়েছেন তাদের যেন দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

‎সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেই সিরিজ খেলছে পাকিস্তান শাহীন্স ও ইংল্যান্ড লায়ন্স। এদিকে সংযুক্ত আরব আমিরাত আবার চলমান মধ্যপ্রাচ্য সংকটের একটি পক্ষও বটে। ম্যাচের আগের দিন আবুধাবি জুড়ে একাধিকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শহরের বাসিন্দাদেরও নিরাপদে থাকতে বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গুলো জানাচ্ছে, বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যেই একজন নিহত হয়েছেন। ‎এমন অবস্থায় বাতিল করা হয় ইংল্যান্ড লায়ন্সের নির্ধারিত ফ্লাইটও।

সব মিলিয়ে ভীতিকর এক পরিস্থিতি ইংলিশ শিবিরে। বেয়ারস্টো নিজেই বিমান সংস্থা এমিরেটসের সাথে যোগাযোগ করেন। কিন্তু কোনো যথাযথ সাহায্য পাননি তিনি। দলটির কোচের দায়িত্বে থাকা এই উইকেটরক্ষক ব্যাটার দলের ভেতরের পরিবেশ নিয়ে বেশ উদ্বিগ্ন।

‎মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার একটি সরকারি বিবৃতি দেন টুইটারে। সেই পোস্টের কমেন্ট সেকশনেই বেয়ারস্টো লেখেন, ‘আপনি কি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন?’

আরো পড়ুন: