২৬শ কোটি রুপিতে বিক্রি পিএসএলের সম্প্রচার স্বত্ব

পিএসএল
পিএসএল
পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, পেশাওয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পিন্ডিজ, শিয়ালকোট স্ট্যালিয়ন্স ও হায়দরাবাদ কিংসম্যান। ৮ দলের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বেড়েছে ম্যাচের সংখ্যাও। এমন অবস্থায় পিএসএলের সম্প্রচার স্বত্বের দামও বেড়েছে বড় পরিসরে। ২ হাজার ৬১১ কোটি পাকিস্তানি রুপিতে ৪ বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সবশেষ কয়েক বছরে পিএসএলের জনপ্রিয়তা ক্রমশই বেড়েছে। একটা সময় বিশ্বের তারকা সব ক্রিকেটাররা খেলেছেন পাকিস্তানের টুর্নামেন্ট। এখনো তারকাবহুল হলেও আইপিএলের সময় পিএসএল করায় অনেককেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিরা। গত আসরের মতো এবারও আইপিএলের সময়ই হচ্ছে পিএসএল।

তবুও মুস্তাফিজুর রহমান, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররা খেলবেন টুর্নামেন্টে। তারকা ক্রিকেটার কমলেও পিএসএলের কদর কমেনি। বরং নতুন মৌসুমের আগে ২০২৬ থেকে ২০২৯ পর্যন্ত ওয়ালি টেকনোলজিসের কাছে ২ হাজার ৬১১ কোটি রুপিতে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে পিসিবি। ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়া স্বাভাবিকভাবেই বেশি টাকা পেয়েছে তারা।

৬ দলের টুর্নামেন্টে ম্যাচ হতো ৩৪টি। তবে দুইটি ফ্র্যাঞ্চাইজি বাড়ায় এখন ম্যাচের সংখ্যা ৪৪। পুরনো চুক্তিতে প্রতিটি ম্যাচের মূল্য ছিল ১২ কোটি ২০ লাখ রুপি। ২১ শতাংশ বৃদ্ধিতে এখন প্রতিটি ম্যাচের মূল্য ১৪ কোটি ৮০ লাখ রুপি। সালমান নাসের জানান, এটা ‍শুধু পিএসএল নয় পুরো পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি হচ্ছে।

এ প্রসঙ্গে পিএসএলের প্রধান নির্বাহী বলেন, ‘এটি শুধু পিএসএল নয়, পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি হতে যাচ্ছে। পিএসএলের বাণিজ্যিক সম্পদের মূল্যায়নে যে বড় উত্থান হয়েছে, সেটা একটি বিশ্বমানের লিগ হিসেবে পিএসএলের অসাধারণ বিকাশ ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।’

‘আমরা আনন্দিত যে ২০২৬ থেকে ২০২৯—এই চার বছরের মেয়াদে অতীতের সব রেকর্ড ও মূল্যায়ন অতিক্রম করা গেছে। পাকিস্তান অঞ্চলে টিভি ও লাইভ স্ট্রিমিং স্বত্বের কৌশলগত সমন্বয়ের ফলে আমাদের সমর্থকেরা একাধিক প্ল্যাটফর্মে পিএসএল উপভোগ করতে পারবেন। পাশাপাশি সময়-সময় নতুন সংযোজন ও উদ্ভাবনের মাধ্যমে এই অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা হবে।’

কদিন আগে ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে পিন্ডিজ ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছে পিসিবি। সেই দলের মালিকানায় আছে ওয়ালি টেকনোলজিস। এ ছাড়া হায়দরাবাদ ও শিয়ালকোটও বিক্রি হয়েছে চড়া দামে। আগামী ২৬ মার্চ পর্দা ‍উঠবে পিএসএলের আগামী মৌসুমের, ফাইনাল ৩ মে।

আরো পড়ুন: