বিশ্বকাপে খেলা হচ্ছে না কামিন্সের, বাদ পড়লেন শর্টও
পিঠের চোটের কারণে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তার জায়গায় ১৫ সদস্যের দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইসকে। একই সঙ্গে দল থেকে বাদ পড়েছেন ম্যাথিউ শর্ট, তার বদলে ফর্মের বিবেচনায় দলে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ।