ভারত-পাকিস্তান আরেকটি ম্যাচের আগেও আলোচনায় এই বিষয়টি। যদিও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার কাছে মাঠের খেলাটাই বেশি গুরুত্ব পাচ্ছে। তাই বাকি বিষয়গুলোকে পাশে সরিয়ে রাখছেন তিনি।
নানা দিক থেকে ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই উত্তেজনা ছড়ালেও মাঠের লড়াই বেশ কয়েক বছর ধরেই বেশ একপেশে। সর্বশেষ কয়েকটি লড়াইয়ে ভারতের জয়ই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের কথা মাথায় রাখলেও এবার ভালো পারফরম্যান্স করতে আশাবাদী তিনি।
সালমান বলেন, 'এই ম্যাচের গুরুত্ব সব সময়ই বেশি। এখানে আসার সময় আমরা সব কিছুর জন্য প্রস্তুত ছিলাম। আমাদের কাছে অনেক স্পিনার আছে, ফাস্ট বোলার আছে, যারা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। ১৫ জনের স্কোয়াড থেকে যে কোনো ১১ জনকে খেলাতে পারি, সবার ওপরই আমার আস্থা আছে।'
পাকিস্তান অধিনায়ক আরও যোগ করেন, ‘ইতিহাস আমরা বদলাতে পারি না। বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো নয়, তবে এবার আমরা আরও ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।’
পয়েন্ট টেবিলের দুই দলেরই সংগ্রহ সমান চার পয়েন্ট। প্রথম দুই ম্যাচে ভারত জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে। আর পাকিস্তান জিতেছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ফলে গ্রুপসেরা হতে দুই দলেরই জয় পাওয়ার বিকল্প নেই হাই ভোল্টেজ এই ম্যাচে।