৮০ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে ব্রেভিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ডেওয়াল্ড ব্রেভিস। তার ইনিংস জুড়ে ছিল ১২টি চার ও ৮টি ছক্কা। আর তাতেই ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিনি। র্যাঙ্কিংয়েও দিয়েছেন লম্বা লাফ। ৮০ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন এই প্রোটিয়া তরুণ ব্যাটার।