এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। এই তরুণ অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন। এরই প্রতিদান পেলেন তিনি। পেস বোলিংয়ের সঙ্গে নিচের দিকে দারুণ ব্যাটিংয়ের দক্ষতা রয়েছে তার।
জাতীয় দলের খেলার সুযোগ পাচ্ছেন আরেক পেসার রিপন মন্ডল। বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। রিপন মন্ডল ডেথ ওভারে দারুণ বোলিং করে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন।
রাইজিং স্টার্স এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেছিলেন। এরপর বিপিএলেও ডেথ ওভারে বোলিং করে আলোড়ন তোলেন তিনি। এবার জাতীয় দলে সুযোগ হয়েছে তার। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে।
একই ভেন্যুতে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২ মে ঢাকায় শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই দল এখন ব্যস্ত ওয়ানডে সিরিজে। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা রয়েছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলতে দুই দলই এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক),পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।