বাংলাদেশ-আফগানিস্তানের ওপেনিং জুটি বড় পার্থক্য গড়ে দিয়েছে, ধারণা ট্রটের
গত বেশ কয়েকটি সিরিজ ধরেই ওপেনিং নিয়ে ধুঁকছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মধ্যে বড় কোনো জুটিই গড়ে ওঠেনি। কোনোদিন তানজিদ ভালো খেলেছেন আবার কোনোদিন ইমন ভালো খেলেছেন। ফলে বড় জুটি পাওয়া হয়নি বাংলাদেশের।