বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বিসিবি নির্বাচন
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তামিম ইকবালের এডহক কমিটির প্রধান দায়িত্ব ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন দেওয়া। সেই কাজটা অনেকটা এগিয়েছেন তারা। নির্বাচন কমিশন গঠন করার পর ১৭ মে প্রকাশ করা হয়েছে ১৮৪ জনের খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকায় থাকা সবাই কাউন্সিলর হিসেবে টিকে গেছেন। আনুষ্ঠানিকভাবে কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সাত বিভাগীয় সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে আছেন ঢাকার সাঈদ বিন জামান, চট্টগ্রাম সহিদুর রহমান, রাজশাহী থেকে সৈয়দ আমিনুল হক দেওয়ান, রংপুর মোহাম্মদ সামসুজ্জামান সামু, খুলনা চৌধুরী শফিকুল ইসলাম, বরিশাল থেকে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী কাউন্সিলর হয়েছেন। একমাত্র ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার কারও নাম প্রকাশ করা হয়নি।

৬৪ জেলার মধ্যে ৫৯ জেলার কাউন্সিলরের নাম প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায়ও নেই কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী আর মুন্সিগঞ্জের কারও নাম। ক্যাটাগরি- ১ থেকে ৬৬ জন, ক্যাটাগরি- ২ থেকে ৭৬ জন এবং ক্যাটাগরি-৩ থেকে কাউন্সিলর হয়েছেন ৪২ জন। ৮ মাস আগে হওয়া নির্বাচনে কাউন্সিলর হওয়া বেশিরভাগই এবার নেই।

সাবেক অধিনায়ক ক্যাটাগরি থেকে কাউন্সিলর হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন। কোয়াবের প্রতিনিধি হিসেবে আছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে ১০ জন কাউন্সিলর হয়েছেন।

নাজিম উদ্দীনের সঙ্গে আছেন নাফিস ইকবাল, তালহা জুবায়ের, নাইম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরি, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন অমি এবং শামসুর রহমান শুভ। বিসিবির বর্তমান সভাপতি তামিম কাউন্সিলর হয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে।

এ ছাড়া আবাহনী থেকে ফাহিম সিনহা, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, ইন্দিরা রোড ক্রীড়াচক্র থেকে রফিকুল ইসলাম বাবু, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে লুৎফর রহমান, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরি, আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব থেকে শাহনিয়ান তানিম এবং ফেয়ার ফাইটার্স থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ কাউন্সিলর হয়েছেন। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

আরো পড়ুন: