বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়েছেন বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে একটা দ্রুতগতির টি-টোয়েন্টি ইনিংস খেলে চলে যেতে চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। যদিও নিজের অবস্থান পরিবর্তন করে বিসিবির পরিচালক পদে নির্বাচন করেন তিনি। ঢাকা বিভাগ থেকে পরিচালক হয়ে আবারও বিসিবির সভাপতি হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টি ইনিংস খেলতে আসলেও পরবর্তীতে কেন থেকে গেলেন সেটার ব্যাখ্যায় বুলবুল জানালেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়েছেন।