শ্রীলঙ্কা সিরিজেও পাকিস্তানের টেস্ট দলের দায়িত্বে হেসন

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের সাদা বলের কোচ হলেও ইংল্যান্ড সফরে তৃতীয় টেস্টে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন মাইক হেসন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে তাকে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সাদা পোশাকের ক্রিকেটে সময়টা একেবারে ভালো যাচ্ছে না পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে বাজেভাবে হেরে যাওয়ার পর প্রধান কোচের দায়িত্ব থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি বোলিং কোচ উমর গুলকেও রাখেনি তারা।

এমন অবস্থায় তৃতীয় টেস্টের আগে সাদা বলের প্রধান কোচ হেসনকে দায়িত্ব দেয় পিসিবি। যার সঙ্গী হিসেবে ছিলেন অ্যাশলি নাফকে। তারা দায়িত্ব নেওয়ার পরও পাকিস্তানের ভাগ্য বদলায়নি। বরং তৃতীয় টেস্টে সফরকারীরা হারে ৮ উইকেট। মাসখানেক আগে ইংল্যান্ড সিরিজ শেষ হলেও এখনো নতুন কোচ নিয়োগ দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড।

৯ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। ১৭ নভেম্বর থেকে লাহোরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন টেস্ট কোচ নিয়োগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। এমন পরিস্থিতিতে লঙ্কানদের বিপক্ষেও প্রধান কোচের দায়িত্বে সামলাতে যাচ্ছেন হেসন।

ইংল্যান্ড সিরিজের পর হেসন নিজেই জানিয়েছিলেন, পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব নিতে তিনি আগ্রহী। হেসন বলেছিলেন, ‘অবশ্যই এতে (টেস্টের দায়িত্ব নিতে) আমি আগ্রহী। টেস্ট ক্রিকেট আমি ভালোবাসি। পাকিস্তানের ক্রিকেট কাঠামোয় যথেষ্ট প্রতিভা আছে। তাদের ভালো দিকনির্দেশনা দিতে পারলে সামনে এগোনো সম্ভব। তবে এক-দুই ম্যাচেই এটা হবে না। এখানে এমন কিছু দক্ষতা আছে, যেগুলো নিয়ে কাজ করার দায়িত্ব নিতে আমি অবশ্যই আগ্রহী।’

তিনি আরও যোগ করেছিলেন, ‘এই পর্যায়ে আমি কোনো চাকরির প্রস্তাব নিয়ে ভাবিইনি। দেশে ফেরার এক সপ্তাহ পরই এশিয়ান গেমস আছে। সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে সেটিই আমার মূল মনোযোগ। সময়টা এলে টেস্ট দল নিয়ে সামনে কী করা যায়, সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে। নির্বাচকদের সঙ্গে এ নিয়ে কথা বলব।’

আরো পড়ুন: