২০২৭ আইপিএলে ৩৬ বছর বয়সে পা দেবেন নাটারাজন। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই পেসারকে পৌনে ১১ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি। তবে নতুন চুক্তি অনুযায়ী হায়দরাবাদে তার পারিশ্রমিক হবে ৫ কোটি রুপি। অন্যদিকে ৪০ লাখ রুপি পারিশ্রমিকে দিল্লিতে যোগ দিচ্ছেন জিশান।
এই দলবদলের ফলে দিল্লির পার্স থেকে ১০ কোটি ৩৫ লাখ রুপি কেটে নেয়া হচ্ছে। আর হায়দরাবাদের কাছ থেকে কাটা হচ্ছে ৪ কোটি ৬০ লাখ রুপি। ইনজুরির কারণে আইপিএলের ২০২৫ সালের আসরের বেশিরভাগ ম্যাচ মিস করেছেন নাটারাজন। তবে সর্বশেষ মৌসুমে ১০ ম্যাচ খেলে মাত্র ৫টি উইকেট পান তিনি।
ওভার প্রতি রান দিয়েছেন ১১ এর বেশি। ফলে বোঝাই যাচ্ছে এমন বাজে ফর্মের কারণেই দিল্লি তাকে ছেড়ে দিয়েছে। তবে হায়দরবাদের হয়ে নাটারাজনের পারফরম্যান্স দারুণ। দলটির হয়ে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছেন তিনি। ৫৫ ইনিংসে দলটির হয়ে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।
২০২৪ সালের আইপিএলে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি। সেবার এক আসরেই ১৯ উইকেট শিকার করেন এই পেসার। এমনকি দলকে ফাইনালে তুলতেও বড় ভূমিকা রাখেন এই ভারতীয় পেসার। এমন পারফরম্যান্সের পর ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তার। তবে ভারতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি তিনি।
অন্যদিকে জিশান ২০২৬ আইপিএলে ১০ ম্যাচে শিকার করেন ৬ উইকেট। ৪২ রানে ৩ উইকেট তার সেরা বোলিংয়ের রেকর্ড। রানও দিয়েছেন ওভার প্রতি দশের নিচে। এমন পারফরম্যান্স নজর কেড়েছে দিল্লির। আগামী ১৫ নভেম্বর আইপিএলের দলগুলোর খেলোয়াড়দের ধরে রাখা ও ছেড়ে দেয়ার শেষ দিন।