টুর্নামেন্ট বিলুপ্ত, বসে বসে বেতন পাচ্ছেন মিসবাহ-ওয়াকাররা
চ্যাম্পিয়ন্স কাপ প্রকল্প বাতিল হয়ে গেছে অনেক আগেই। তবে এই টুর্নামেন্টে মেন্টরের দায়িত্ব পালন করা সাবেক চার ক্রিকেটার এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে বেতন পাচ্ছেন।
চ্যাম্পিয়ন্স কাপ প্রকল্প বাতিল হয়ে গেছে অনেক আগেই। তবে এই টুর্নামেন্টে মেন্টরের দায়িত্ব পালন করা সাবেক চার ক্রিকেটার এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে বেতন পাচ্ছেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি বছর আইপিএল চলাকালীন কয়েকদিনের ব্যবধানে দুজনে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া বোধগম্য হলেও অনেকেই তাদের দুজনের টেস্ট অবসর মানতে পারছেন না। ভারতের সাবেক পেসার কার্সন ঘাগড়ি মনে করেন, বিসিসিআইয়ের ভেতরের রাজনীতির শিকার হয়েই টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত ও কোহলি।
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানে আলাদা একটা রোমাঞ্চ! মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরে কথার লড়াইয়ে মেতে ওঠেন দুই দেশের সাবেক ক্রিকেটার থেকে সমর্থকরা। যদিও ক্রিকেটারদের ক্ষেত্রে মাঠে যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি হলেও মাঠের বাইরে তারা একেবারেই ভিন্ন। প্রায়শই দুই দেশের ক্রিকেটারদের মুখ থেকে শোনা গেছে তাদের মধ্যে বন্ধুত্বের গল্প। যদিও কিছু অঘটনও আছে তাদের মধ্যে। শহীদ আফ্রিদির সঙ্গে তেমন এক ঘটনাই প্রকাশ্যে এনেছেন ইরফান পাঠান।
ইংল্যান্ডের বাইরে নয়টি দেশে টেস্ট খেলেছেন জো রুট। যেখানে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি পাওয়া হয়নি ডানহাতি এই ব্যাটারের। আগামী অ্যাশেজে নিজের ‘অধরা স্বপ্ন’ পূরণ করতে মুখিয়ে আছেন তিনি। যদিও স্টিভ স্মিথের চাওয়া ইংলিশ এই ব্যাটার যেন এবারের অ্যাশেজেও সেঞ্চুরি না পান। যদিও স্মিথ মনে করেন, সেঞ্চুরি পেতে কঠোর পরিশ্রম করবেন রুট।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দেশটির প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন ৮৯ বছর বয়সে সিডনিতে মারা গেছেন। ক্রিকেটার ও কোচের পাশাপাশি অস্ট্রেলিয়ার নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের অন্যতম প্রভাববিস্তারি সিম্পসনের মৃত্যুর খবর এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
২০২৩ সালের সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ আনার পর সালিয়া সামানকে অন্তর্বর্তীকালীন বহিষ্কার করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই বছরের বেশি সময় পর অবশেষে শ্রীলঙ্কান ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি-বিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ৫ বছরের জন্য সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন সামান।
ইংল্যান্ড লায়ন্স, হ্যাম্পশায়ার ও দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে আলো ছড়িয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সোনি বেকার। সাউথ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই আছেন ডানহাতি এই পেসার। প্রতি ঘণ্টায় ৯০ মাইল গতিতে টানা বোলিং করতে পারার সঙ্গে উইকেট নেয়ার সামর্থ্যে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।
৫ ম্যাচে ৮১ রান—গড় ১৬.২০! এমন পারফরম্যান্সের পর ভারতের ওয়ানডে একাদশ থেকে বাদ পড়েছিলেন বীরেন্দর শেবাগ। একাদশ থেকে জায়গা হারিয়ে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের কথা ভেবেছিলেন সাবেক এই ডানহাতি ওপেনার। তবে শচীন টেন্ডুলকারের পরামর্শে অবসর নেননি তিনি। পরবর্তীতে জাতীয় দলে ফেরার পাশাপাশি ভারতের জার্সিতে ২০১১ ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন শেবাগ।
টেস্ট ও টি-টোয়েন্টির আন্তর্জাতিক অধ্যায় ইতোমধ্যেই শেষ করে ফেলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এখন তাদের আন্তর্জাতিক পরিচিতি কেবল ওয়ানডে ক্রিকেটেই সীমিত। তবে সেই অধ্যায় আর কতদিন চলবে, তা নিয়ে চলছে জল্পনা। অনেকের মতে, ৫০ ওভারের ফরম্যাট থেকেও বিদায় নিতে পারেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।
৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রতিযোগিতা শুরুর আগে চূড়ান্ত দল ঘোষণা নিয়ে নানা দোটানায় আছে ভারত। জানা গেছে ১৯ আগস্ট মুম্বাইতে এশিয়া কাপের দল নির্বাচন করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরো বড় ভূমিকা পালন করতে প্রস্তুত গ্লেন ম্যাক্সওয়েল। বিশেষ করে পাওয়ার প্লে'তে বল করার দিকে এবার বেশি গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিতে নতুন বলে দুই ওভার করে বোলিং করেন ম্যাক্সওয়েল। তাতেই উল্লেখযোগ্য প্রভাব ফেলেন তিনি।
ভারতের বিরুদ্ধে ওভাল টেস্টে গুরুতর চোট থাকা সত্ত্বেও ব্যাট করতে নেমে নজর কেড়েছিলেন ক্রিস ওকস। ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার। চোট গুরুতর হওয়ায় তার কাঁধের হাড় সরে যায়। এরপর থেকেই কবে তিনি মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়।