ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ খেলবে নেপাল
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হলেও আয়োজক হিসেবে থাকবে নেপাল।