এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত
পাকিস্তান-ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার রেশ এবার দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটেও। আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ নিচ্ছে না তারা।
পাকিস্তান-ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার রেশ এবার দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটেও। আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ নিচ্ছে না তারা।
গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১১২ রান করেন লোকেশ রাহুল। তার ৪টি ছক্কা ও ১৪ চারে সাজানো ইনিংসে ভর করেই আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। এমন ইনিংসের পর রাহুলেরই নায়ক হওয়ার কথা ছিল ম্যাচের। তবে তাকে দর্শক বানিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শুভমান গিল ও সাই সুদর্শন। বিশেষ করে সুদর্শন ছিলেন অনবদ্য।
২১৯ রান তাড়ায় যেমন শুরু প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসকে সেটাই এনে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী ও ইয়াশভি জয়সাওয়াল। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ৮৯ রানও তোলে তারা। ১৫ বলে ৪০ রান করা সূর্যবংশী আউট হলেও হাফ সেঞ্চুরি করে থেমেছেন জয়সাওয়াল। শেষের দিকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ধ্রুব জুরেলও। তাদের এমন ব্যাটিং পারফরম্যান্সের পরও হারপ্রীত ব্রার, আজমতউল্লাহ ওমরজাই ও মার্কো জানসেনের সঙ্গে পেরে উঠতে পারেনি রাজস্থান। ১০ রানের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে পাঞ্জাব কিংস। ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফের আরও কাছে চলে গেছেন শ্রেয়াস আইয়াররা।
স্থগিত হওয়া আইপিএল আবারও শুরু হওয়ায় ভারতে ফিরেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজরা। তবে চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকায় ভারতে ফিরতে পারেননি রভম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটারের বদলি হিসেবে শিভাম শুক্লাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
সবকিছু ঠিক থাকলে ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএলের ফাইনাল। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। এই টুর্নামেন্টটি আবার শুরু হওয়ার পর ফাইনাল পিছিয়ে গেছে ৩ জুন। সূচি চূড়ান্ত হলেও প্লে অফের জন্য কোনো ভেন্যু ঘোষণা করেনি বিসিসিআই।
রোহিত শর্মা অবসর নেয়ার সহ-অধিনায়ক হিসেবে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার কথা জসপ্রিত বুমরাহর। তবে ভারতের তারকা পেসারকে অধিনায়কত্ব দিতে না করছেন রবি শাস্ত্রী। অধিনায়কত্বের বাড়তি চাপ দিয়ে বোলার বুমরাহকে হারিয়ে ফেলতে চান না ভারতের সাবেক প্রধান কোচ।
শনিবার থেকে আবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের কারণে এক সপ্তাহ বন্ধ ছিল এই বিলিয়ন ডলার লিগ। আইপিএল মাঠে ফিরলেও অনেক বিদেশি ক্রিকেটারই আসছেন না ভারতে খেলতে। অনেকেই মনে করেন এর ফলে আইপিএলের জৌলুষ অনেকটাই কমে যাবে।
সম্প্রতি পেশোয়ার জালমির একটি পডকাস্টে হাজির হয়েছিলেন বাবর আজম। সেখানেই তাকে পছন্দের একটি টি-টোয়েন্টি একাদশ বানাতে বলা হয়েছিল। সেই একাদশে দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে রেখেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতি হওয়ায় ১৭ মে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হলেও অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। দুদিন আগেই এই অস্ট্রেলিয়ান ওপেনারের বদলি হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।
আবারও পিঠের চোটে পড়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। আর তাতেই এবারের আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই ভারতীয় পেসার। তার বদলি হিসেবে দলে নেয়া কিউই পেসার উইল ও’রুর্কিকে। তাকে নিতে ৩ কোটি রুপি খরচ হয়েছে লক্ষৌয়ের।
পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন আচমকা বন্ধ হয়ে ধর্মশালা স্টেডিয়ামের ফ্লাডলাইট। নিরাপত্তাজনিত কারণে প্রথম ইনিংস চলাকালীনই ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয় ভারত। যদিও নতুন সূচিতে পাঞ্জাব ও দিল্লির ম্যাচটি আবারও মাঠে গড়াবে। তবে সেই ম্যাচে খেলতে দেখা যাবে না মিচেল স্টার্ককে। এমনকি আইপিএলের বাকি অংশ খেলতে ভারতেই ফিরবেন না অস্ট্রেলিয়ার তারকা এই পেসার।
আইপিএল খেলতে ভারতে ফিরলেও মুম্বাই ইন্ডিয়ান্স সেরা চারে উঠলে খেলতে পারবেন না রায়ান রিকেলটন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে ফিরে যাবেন দেশে। এমন অবস্থায় সাউথ আফ্রিকার তরুণ ব্যাটারের বদলি হিসেবে ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসনকে দলে টেনেছে মুম্বাই। সেরা চারের জন্য উইল জ্যাকসের জায়গায় আইপিএল খেলতে ভারতে যাবেন তাঁরই জাতীয় দলের সতীর্থ জনি বেয়ারস্টো।