এতো দাম দিয়ে কেন তাকে নিয়েছিল বেঙ্গালুরু তাতেই অবাক হয়েছিলেন ভুবনেশ্বর। আইপিএলের গত আসরে ২৮ উইকেট নিয়ে বেঙ্গালুরুকে দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন এই পেসার। অথচ ২০২৫ আইপিএলের নিলামের সময় তিনি ব্যস্ত ছিলেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। অবশ্য তাকে দলে নিতে রীতিমতো লড়াই করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষৌ সুপার জায়ান্টসও। তবে বেঙ্গালুরুর বাজেটের কাছে পাত্তা পায়নি শেষ পর্যন্ত এই দুই ফ্র্যাঞ্চাইজি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করে ভুবনেশ্বর বলেন, 'নিলামের প্রথম দিনের আগে হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে কয়েকটা দল আমাকে নেয়ার ব্যাপারে আগ্রহী। হায়দরাবাদও আমাকে চেয়েছিল। কিন্তু দলগঠনের ভারসাম্য এবং বাজেটের কারণে আমাকে নিতে পারেনি।'
তিনি আরও যোগ করেন, 'দ্বিতীয় দিন আমার নাম ভেসে ওঠার সময় মুস্তাক আলী ট্রফি চলছিল। আমি উত্তরপ্রদেশের অধিনায়ক ছিলাম। মাঠে ঢোকার আগে দেখেছিলাম ভিডিও বিশেষজ্ঞ নিলাম দেখছে। মনে আছে, আমাকে নিয়ে মুম্বাই এবং লক্ষ্ণৌ লড়াই শুরু করেছিল। যখন দাম ৫-৬ কোটি উঠেছে, তখনই আমাকে মাঠে যেতে হয়েছিল। কারণ আম্পায়ারেরা মাঠে ঢুকছিলেন।'
এরপর বেঙ্গালুরু তাকে লুফে নেয়। এমন একটি দল যোগ দিতে পেরে দারুণ আনন্দিত ভুবনেশ্বর। তিনি বলেন, 'কয়েক ওভার খেলা হওয়ার পর কেউ এসে বলেছিল, আরসিবি আমাকে নিয়েছে। একটু অবাকই হয়েছিলাম। কারণ, দুটো অন্য দল আমার জন্য লড়াই করছিল। পরে দলের থেকে বার্তা পাই। এত ফ্যানবেজের একটি দলে যোগ দিতে পেরে আমি খুশি।'
২০২৫ আইপিএলে দলে যোগ দিয়েই ভুবনেশ্বর দেখেছিলেন তার দল শিরোপা জিততে মরিয়া ছিল। শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসই শিরোপার পথ সহজ করে দেয় দলটির। এ প্রসঙ্গে ভুবনেশ্বর বলেন, 'দলের সকলের সঙ্গে দেখা হওয়ার পর দেখেছিলাম প্রত্যেকে ট্রফি জিততে মরিয়া। তবে একটা সহজ দর্শন ছিল। জিতলে ভাল। না জিতলে স্রেফ আর এক বছর অপেক্ষা করতে হবে। আমরা উদগ্রীব এবং প্রস্তুত ছিলাম।'