দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
আইপিএলের প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে দিল্লি ক্যাপিটালস। তারা ১১ ম্যাচের মধ্যে ৬টি জয় ও একটি ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে।
আইপিএলের প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে দিল্লি ক্যাপিটালস। তারা ১১ ম্যাচের মধ্যে ৬টি জয় ও একটি ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে।
একসময় ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন, পরে খেলেছেন নিজ দেশ জিম্বাবুয়ের হয়েও। এবার আরও এক ধাপ এগিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরলেন গ্যারি ব্যালান্স। তবে এবার ভিন্ন ভূমিকায়। ইংল্যান্ড সফরের জন্য ব্যালান্সকে কোচিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের সাবেক স্পিনার জাফর গোহর ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। যদিও তার ক্যারিয়ারের বাঁক বদলে দিয়েছে ঘুম। ব্যাপারটি হাস্যকর শোনালেও তার ক্যারিয়ারে এমনই ঘটনা ঘটেছে। এই ঘুমের কারণেই পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকের দুয়ার থেকে ফিরে আসতে হয়েছিল এই স্পিনারকে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৭৯ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন আমির জাঙ্গু। এবার সেই ইনফর্ম ব্যাটার জায়গা পেলেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ওয়ানডে স্কোয়াডে। ২৭ বছর বয়সী এই ডানহাতির সঙ্গে ফিরেছেন ১৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জুয়েল অ্যান্ড্রুও।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টর জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ডাক পেয়েছেন দুজন আনক্যাপড ক্রিকেটার। এর মধ্যে একজন পেশার স্যাম কুক। আরেকজন জর্ডান কক্স। এদিকে দীর্ঘদিনের বিরতির পর ইংল্যান্ড দলে ফিরেছেন জশ টাং।
ভারতের আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট দলে সাই সুদর্শনকে দেখতে চান দেশটির সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। আইপিএল ও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর তরুণ এই ব্যাটারকে জাতীয় দলের দীর্ঘ ফরম্যাটে সুযোগ দেওয়ার পক্ষে নিজের মতামত জানিয়েছেন শাস্ত্রী।
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়ার পর ইংল্যান্ড জাতীয় দলের পেস বোলিং পরামর্শকের দায়িত্ব নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে সেই চাকরিও ছাড়ছেন সাবেক এই পেসার। অ্যান্ডারসনের জায়গায় ইংল্যান্ডের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন টিম সাউদি। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ জুলাই, লর্ডসে। এক বিবৃতিতে ১২ দলের ৩৩ ম্যাচের ও ২৪ দিনের টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২২ সালে 'টপ গিয়ার' শুটিংয়ের সময় এক ভয়ানক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ডু ফ্লিনটফ। এরপর তিনি সুস্থ হয়ে ইংল্যান্ডের কোচিং দলে যোগ দিলেও এখনও তার শরীরে বয়ে বেড়াতে হয় সেই দুর্ঘটনার ক্ষত। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং পাঁজরের হাড় ভেঙে যায়।
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজেও সেরা বোলার ছিলেন জসপ্রিত বুমরাহ। বছরজুড়ে বল হাতে পারফর্ম করে উইজডেনের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন ভারতের পেসার। মেয়েদের ক্রিকেটে লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা। উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে এমনটা জানানো হয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে লিয়াম লিভিংস্টোন ৭ ম্যাচ করেছেন ৮৭ রান। পাঞ্জাব কিংসের হয়ে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ৬ ম্যাচে ৪১ রান। আইপিএলের পুরো মৌসুম খেলার জন্য চড়া দাম পেলেও পারফরম্যান্সে সেটা পুষিয়ে দিতে পারছেন না তাদের দুজনের কেউই। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাদের সমালোচনা করেছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক ওপেনার মনে করেন, দলকে জেতানোর বদলে আইপিএলে ছুটি কাটাতে আসেন ম্যাক্সওয়েল ও লিভিংস্টোন।
ক্রীড়া জগতে ডোপ টেস্টে পজিটিভ ফলাফল একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই অপরাধের কারণে ইংল্যান্ডের পেস বোলার কিথ বার্কারকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।