নিউজিল্যান্ড সিরিজেই ফিরবেন সাকিব, আশাবাদী ফাহিম
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জোর গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই দেশের মাটিতে খেলতে পারেন সাকিব। ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য করেছেন।