গিলকে টেস্ট-ওয়ানডেতে মনোযোগ দিতে বলছে বিসিসিআই
আইপিএলে দারুণ পারফরম্যান্স করে গুজরাট টাইটান্সকে ফাইনালে তুলেছিলেন শুভমান গিল। তাই আসন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি কিংবা অন্যান্য প্রতিযোগিতার দলে তার জায়গা হবে বলেই ধারণা করা হচ্ছিল। তবে বিসিসিআইয়ের নির্বাচকদের ভাবনা ভিন্ন। সর্বশেষ ঘোষিত কোনো বিশ ওভারের দলেই রাখা হয়নি তাকে।