মুশফিককেও কোচিংয়ে আনার পরিকল্পনা বিসিবির
সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে তাকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবেও দায়িত্ব দিয়েছিল বিসিবি। এবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও দেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার গড়ার কাজে যুক্ত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মুশফিক আগ্রহ দেখালে তাকে কোচিংয়ে যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবে বিসিবি।