২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে ৫ ক্যাটাগরিতে ২৮ ক্রিকেটারকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এ’ প্লাসে কেউ না থাকলেও ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪ ক্রিকেটারকে। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১১, ‘সি’ ক্যাটাগরিতে ৬ এবং ‘ডি’ ক্যাটাগরিতে ৭ ক্রিকেটারকে রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
তাসকিনের পাশাপাশি ‘এ’ ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ‘বি’ ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মাহেদি, হাসান মাহমুদ, নাহিদ রানা।
১১ ক্রিকেটারের সবার বেতন ৬ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, খালেদ আহমেদকে। ‘ডি’ ক্যাটাগরিতে সাইফ হাসানের সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান।
২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সব ফরম্যাট থেকে অবসর নেওয়ায় নতুন চুক্তিতে রাখা হয়নি তাকে। নতুন করে যুক্ত হয়েছেন সাইফ, পারভেজ ইমন, তানভির, নাঈম, হাসান মুরাদ, শামীম এবং সোহান। তাদের সবার বেতন ২ লাখ টাকা।
বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:
‘এ’ ক্যাটাগরি (৮ লাখ টাকা)— নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ।
‘বি’ ক্যাটাগরি (৬ লাখ টাকা)— মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মাহেদি, হাসান মাহমুদ, নাহিদ রানা।
‘সি’ ক্যাটাগরি (৪ লাখ টাকা)— সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, খালেদ আহমেদ।
‘ডি’ ক্যাটাগরি (২ লাখ টাকা)— সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান।