আফগানিস্তানকে হারিয়ে ভারতকে এড়ানোর পথে নেপাল
রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফারদের হাত ধরে দুনিয়া জুড়ে স্পিনের জন্য পরিচিতি পেয়েছে আফগানিস্তান। অথচ তাদেরকে সেই স্পিনেই ধরাশায়ী করল নেপাল। এশিয়ান গেমসে রশিদ-নবিদের মতো তারকা না থাকলেও আফগানিস্তানের স্কোয়াডে আছেন করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, হাসান ইসাখিল, ডারউইশ রাসূলি, নাঙ্গেলিয়া খারোটের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারররা।