মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ১২৩ রানে অলআউট করে ইতালি। পরে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্য পেরিয়ে ১০ উইকেটের জয় তুলে নেয় তারা। এটি বিশ্বকাপে ইতালির প্রথম জয়।
ইতালির বোলিং আক্রমণের নেতৃত্ব দেন কালুগামাগে। চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন তিনি এবং ম্যাচ সেরার পুরস্কার পান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় ম্যান অব দ্য ম্যাচ স্বীকৃতি।
পুরস্কার জয়ের পর কালুগামাগে বলেন, 'আমি সবসময়ই দলকে ম্যাচ জিততে সাহায্য করতে চেয়েছি এবং আমার দেশ ইতালির জন্য নিজের সেরাটা দিতে চেয়েছি। আমি খুব খুশি। এরা আমার ভাইয়ের মতো। আমি সত্যিই আনন্দিত।”
দলের জয়ে অবদান রাখতে পারাটাকেই ব্যক্তিগত অর্জনের চেয়ে বড় বলে উল্লেখ করেন এই স্পিনার। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইতালি। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল তারা।
এতে গ্রুপে তাদের অবস্থানও শক্ত হয়েছে। গ্রুপ পর্বে ইতালির পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার।