শান্তর সেঞ্চুরিতে আবাহনীর বিশাল জয়
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের খেলা শেষে ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। তা ছাড়া শিরোপা নির্ধারণেও এই রাউন্ডের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচেই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে আবাহনীর বিপক্ষে মাত্র ১৭৮ রানে গুঁটিয়ে যায় অগ্রণী।