চতুর্থ রাউন্ডে ১৩ মে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ম্যাচটি হবে বিকেএসপি ৪ নম্বর মাঠে। একই দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস। আর ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড মুখোমুখি হবে সিটি ক্লাবের। সব ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। পঞ্চম রাউন্ড শুরু হবে ১৬ মে। এই রাউন্ডে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ বসুন্ধরা স্ট্রাইকার্স। মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে থাকবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের চ্যালেঞ্জ। এ ছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব খেলবে সিটি ক্লাবের বিপক্ষে এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড মুখোমুখি হবে ঢাকা লেপার্ডসের।
ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে ২০ মে। এদিন আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। একই রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হবে ঢাকা লেপার্ডস।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব খেলবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে এবং বসুন্ধরা স্ট্রাইকার্সের প্রতিপক্ষ সিটি ক্লাব। সপ্তম রাউন্ডের খেলা হবে ২৩ মে। এই রাউন্ডে আবাহনী লিমিটেড খেলবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব।
সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে পারে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জের লড়াই। সপ্তম রাউন্ডের অন্য ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। বসুন্ধরা স্ট্রাইকার্সের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে ঢাকা লেপার্ডসের।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শের ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্স, ইউল্যাব মাঠ, পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠ ও ক্রিকেটার্স একাডেমি মাঠে। সূচিতে কয়েকটি রিজার্ভ ডে ও রেস্ট ডে রাখা হয়েছে। এ ছাড়া ২৫ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে বলে জানিয়েছে সিসিডিএম।