ডিপিএলের ১১তম রাউন্ডের সূচি প্রকাশ, মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ১১তম রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস। আগামী ১১ জুন মাঠে গড়াবে রাউন্ডের ছয়টি ম্যাচ।

সব ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। এই রাউন্ডের সবচেয়ে জমজমাট ম্যাচে মুখোমুখি হবে ঢাকার ঐতিহ্যবাহী দুই দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বিকেএসপি ৩ নম্বর মাঠে হবে ম্যাচটি।

একই দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। ম্যাচটি হবে ইউল্যাব মাঠে। এদিন লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ রাখা হয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে। যদিও দলটি ক্রিকেটারা আগের ম্যাচদুটি বয়কট করেছে পাওনা পরিশোধ না করায়।

ফলে দুই রাউন্ডেই ওয়াক ওভার পেয়েছে তাদের প্রতিপক্ষ দুই দল। একইভাবে ১১তম রাউন্ডে ওয়াকওভার পাচ্ছে রূপগঞ্জ। এদিকে পিকেএসপির ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

অন্যদিকে বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে। দিনের শেষ ম্যাচে বিকেএসপি ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস। ১২ জুন রাখা হয়েছে রিজার্ভ ডে।

আরো পড়ুন: