একই দিনে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্য ম্যাচগুলোতে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। আর বসুন্ধরা স্ট্রাইকার্স খেলবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে ৫ জুন। এদিন আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। এ ছাড়া গুলশান ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে সিটি ক্লাবের, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। অন্য ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্স খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। সব ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্স, ক্রিকেটার্স অ্যাকাডেমি ও ইউল্যাব মাঠে।
ডিপিএলের দুই রাউন্ডের সূচি-
৮ম রাউন্ডের সময়সূচী-
| তারিখ | ম্যাচ নং | দল | বনাম | দল | সময় | ভেন্যু |
| ০২-০৬-২০২৬ | ৪৩ | আবাহনী লিমিটেড | বনাম | গুলশান ক্রিকেট ক্লাব | সকাল ৯:০০ টা | বিকেএসপি-৪ |
| ০২-০৬-২০২৬ | ৪৪ | মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ | বনাম | লেজেন্ডস অব রূপগঞ্জ | সকাল ৯:০০ টা | এসবিএনসিএস (মিরপুর) |
| ০২-০৬-২০২৬ | ৪৫ | গাজী গ্রুপ ক্রিকেটার্স | বনাম | ঢাকা লেপার্ডস | সকাল ৯:০০ টা | বিএসসিসি (বসুন্ধরা) |
| ০২-০৬-২০২৬ | ৪৬ | অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব | বনাম | সিটি ক্লাব | সকাল ৯:০০ টা | বিকেএসপি-৩ |
| ০২-০৬-২০২৬ | ৪৭ | প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | বনাম | ব্রাদার্স ইউনিয়ন লিঃ | সকাল ৯:০০ টা | পিকেএসপি-২ |
| ০২-০৬-২০২৬ | ৪৮ | বসুন্ধরা স্ট্রাইকার্স | বনাম | রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব | সকাল ৯:০০ টা | সিএ (ক্রিকেটার্স একাডেমি) |
৯ম রাউন্ডের সময়সূচী -
| তারিখ | ম্যাচ নং | দল | বনাম | দল | সময় | ভেন্যু |
| ০৫-০৬-২০২৬ | ৪৯ | আবাহনী লিমিটেড | বনাম | লেজেন্ডস অব রূপগঞ্জ | সকাল ৯:০০ টা | বিকেএসপি-৩ |
| ০৫-০৬-২০২৬ | ৫০ | মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ | বনাম | গাজী গ্রুপ ক্রিকেটার্স | সকাল ৯:০০ টা | পিকেএসপি-২ |
| ০৫-০৬-২০২৬ | ৫১ | গুলশান ক্রিকেট ক্লাব | বনাম | সিটি ক্লাব | সকাল ৯:০০ টা | বিএসসিসি (বসুন্ধরা) |
| ০৫-০৬-২০২৬ | ৫২ | অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব | বনাম | ব্রাদার্স ইউনিয়ন লিঃ | সকাল ৯:০০ টা | বিকেএসপি-৪ |
| ০৫-০৬-২০২৬ | ৫৩ | প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | বনাম | রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব | সকাল ৯:০০ টা | সিএ (ক্রিকেটার্স একাডেমি) |
| ০৫-০৬-২০২৬ | ৫৪ | বসুন্ধরা স্ট্রাইকার্স | বনাম | ঢাকা লেপার্ডস | সকাল ৯:০০ টা | ইউল্যাব (ULAB) |