ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
এশিয়ান গেমস শুরুর আগেই জাপানের নাগোয়া শহরে হানা দিয়েছে বৃষ্টি। প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বেরসিক বৃষ্টিতে যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জিতবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।