এশিয়ান গেমসের নিয়মে বড় পরিবর্তন, ভাগাভাগি হবে স্বর্ণ পদক

এশিয়ান গেমস
বাংলাদেশ দলের একাংশ
বাংলাদেশ দলের একাংশ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলতে হলো না বাংলাদেশকে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে তারা। আগামী ১ অক্টোবর জাপানের নিশিনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

সেমি ফাইনালের আগে এশিয়ান গেমসের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী এশিয়ান গেমসের ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করার নিয়ম ছিল। তবে আয়োজকরা এবার জানিয়েছে ফাইনাল পরিত্যক্ত হলে দুই দলই স্বর্ণ পদক পাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা। চলমান এশিয়ান গেমসে একের পর এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হচ্ছে। এর কারণে বড় বিপদে পরতে হচ্ছে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোকে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচও। এই ম্যাচে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ —দুই দলই আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

এর আগে পাকিস্তান-হংকং ও ভারত-আফগানিস্তানের কোয়ার্টার-ফাইনালও বৃষ্টিতে ভেসে যায়। অর্থাৎ চার কোয়ার্টার-ফাইনালের কোনোটিতেই বল মাঠে গড়ায়নি। সেমিফাইনালের আগে অবশ্য স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ। ১ অক্টোবরের ম্যাচের দিন নিশিনের আবহাওয়ার পূর্বাভাস তুলনামূলক ভালো। ৩ অক্টোবর হবে পদক নির্ধারণের দিন। ফলে কোয়ার্টার-ফাইনালের মতো সেমিফাইনালও বৃষ্টির পেটে যাওয়ার আশঙ্কা আপাতত কম।

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের রয়েছে সাফল্যের ইতিহাস। ২০১০ সালে গুয়াংজু আসরে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল তারা। ২০১৪ সালে ব্রোঞ্জ জয়ের পর ২০২৩ সালের আসরেও একই পদক পায় বাংলাদেশ। গত আসরে সেমিফাইনালে ভারতের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল তারা।

আরো পড়ুন: