শ্রীলঙ্কাকে ৪৫ রানে অল আউট করে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

এশিয়ান গেমস
ভারত
ভারত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। দিনের আগের ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। এবার ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই দেখা যাবে। কোরোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৬৯ রান তোলে। এরপর বোলারদের তোপে শ্রীলঙ্কা মাত্র ৪৫ রানে অল আউট হয়ে যায়।

এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতে ভারতকে চাপে ফেললেও পরে ইনিংসের নিয়ন্ত্রণ নেন ইশান কিশান। ৪৬ বলে অপরাজিত ৮০ রানের ইনিংসে পাঁচটি ছক্কা ও চারটি চার মেরেছেন ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ২১ বলে ৩৮ রান করেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক শাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্ননায়েকে দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন ওয়ানুজা সাহান। লাসিথ ক্রুসপুলে ও নুয়ান্দু ফার্নান্দো। জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১৮ রান তুলতেই তারা ৫ উইকেট হারিয়ে ফেলে। এই ধাক্কা আর সামলে উঠতে পারেননি দলটি।

শেষ পর্যন্ত ৪৫ রানে অল আউট হয় তারা। এর মধ্যে দলীয় ২ রানেই ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। থারিন্দু রত্নায়েকে হন রান আউট। তাও মাত্র ৫ রান করে। এরপর চামিকা করুনারত্নে ৪ রান করে অভিষেক শর্মার শিকার হন স্টাম্পিং হয়ে। পরের বলেই বিনুরা ফার্নান্দোকে বোল্ড করে লঙ্কানদের ইনিংস গুটিয়ে দেন এই ভারতীয় বোলার।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৫ রান করে নুয়ান ফার্নান্দো। দলটির আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে যেতে পারেননি। শ্রীলঙ্কার শুরুটাও খুবই বাজে হয়। দলটির উপরের সারির তিন ব্যাটারই আউট হন শূন্য রানে। এদিকে ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও অভিষেক নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

আগামী ৩ অক্টোবর কোরোগি স্পোর্টস পার্কেই অনুষ্ঠিত হবে সোনা ও ব্রোঞ্জ পদকের দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৬টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই তিন সকাল সাড়ে ১০ টায় ভারত ও পাকিস্তান একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

আরো পড়ুন: