পিছিয়ে গেল আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফট
২৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। তবে ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ড্রাফট পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচিতে আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এপিএলের ড্রাফট। পরবর্তীতে ২৭ ডিসেম্বর পর্দা উঠবে এপিএলের দ্বিতীয় আসরের।