নম্বর চিনতে না পারায় দ্রাবিড়ের বার্তা এড়িয়ে গিয়েছিলেন আকাশ
জীবনের সবচেয়ে বড় ক্রিকেটীয় খবরটা এসেছিল ফোনে, অথচ প্রথমে সেটাই দেখেননি আকাশ দীপ! ভারতের হয়ে টেস্ট অভিষেকের আগের রাতে রাহুল দ্রাবিড় মেসেজ করে জানিয়েছিলেন, পরদিন ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন তিনি। কিন্তু দ্রাবিড়ের নম্বর ফোনে সেভ করা না থাকায় অচেনা সেই নম্বরের বার্তা এড়িয়ে যান আকাশ। পরে মেসেজটি দেখে যখন সত্যিটা বুঝলেন, তখন দুশ্চিন্তার জায়গা নিল রোমাঞ্চ। আর পরদিন রাঁচিতে মাঠে নেমেই তিন উইকেট নিয়ে নিজের অভিষেককে বানিয়ে ফেললেন স্মরণীয়।