২৩ বছর আগের দল এখন নেই, ৫ দিনই খেলতে চাই: শান্ত
জুলাই, ২০০৩। এখন থেকে ঠিক ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে মাত্র ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ দুই টেস্টেই হেরেছিল ইনিংস ব্যবধানে। সেই তিন বছরের শিশু এখন ২৬ বছরের তরুণ। টেস্ট ক্রিকেটেও আস্তে আস্তে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের মাঝপথেও পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা সেটিরই জানান দেয়। তাই, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও বিশ্বাস প্রায় দুই যুগ আগের সেই বাস্তবতা এবার বদলাতে পারবেন তারা। এবারে টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলার ক্রিকেট খেলার লক্ষ্য ঠিক করেছেন বাংলাদেশ অধিনায়ক।