পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় স্বর্ণ জয় ভারতের
টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ থেকে এশিয়া কাপ, গত পাঁচ বছর ধরে আইসিসি কিংবা এসিসির বদান্যতায় ভারত-পাকিস্তান বারংবার মুখোমুখি হলেও ভারতের টানা জয়ে একপেশে হয়ে দাঁড়িয়েছে দুই দলের লড়াই। এশিয়ান গেমসের স্বর্ণ জয়ের লড়াইয়ে আরও একবার পাকিস্তানকে হারালো ভারত। আগে ব্যাট করে অভিষেক শর্মা ও তিলক ভার্মার ফিফটিতে ২১১ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে হাসান নাওয়াজের ৯৬ রানের দুর্দান্ত ইনিংসে স্বপ্ন দেখলেও ১৯ রানে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। এদিকে ২০২৩ সালের পর টানা দ্বিতীয়বার এশিয়ান গেমস ক্রিকেটের স্বর্ণ জিতলো টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।