আলিসের ৪ উইকেট, জয়ে শুরু প্রাইম ব্যাংকের
তৌফিক খান তুষারের পর মার্শাল আইয়ুব, শুভাগত হোম ও তোফায়েল আহমেদকে ফেরালেন আলিস আল ইসলাম। ৬ ওভারে ২২ রান খরচায় রহস্যময় স্পিনারের শিকার ৪ উইকেট। আলিসের এমন বোলিংয়ে ১৫৩ রানে গুঁটিয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। রান তাড়ায় তানজিদ হাসান তামিম, আরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে ৪ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।