বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলত, ভালোই করতো: মঈন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে না দেখে হতাশ মঈন আলী। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেলে বাংলাদেশ অসাধারণ ফলাফল করত বলে বিশ্বাস ইংল্যান্ডের এই অলরাউন্ডারের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে না দেখে হতাশ মঈন আলী। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেলে বাংলাদেশ অসাধারণ ফলাফল করত বলে বিশ্বাস ইংল্যান্ডের এই অলরাউন্ডারের।
নিরাপত্তা ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। ভারতে যেতে রাজি না হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করেছে। এবার বড় ধাক্কা হয়ে এসেছে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্ত।
সব ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারতে খেলতে আপত্তি জানানোয় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। টাইগারদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। বাংলাদেশের সঙ্গে হওয়া আইসিসির অনৈতিক আচরণের কারণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর পেছনে যৌক্তিক কারণ আছে বলেই মনে করেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে না দেখে হতাশ সালমান আলী আঘা। পাকিস্তানের অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপ্টেনস ডে'র সংবাদ সম্মেলনে বাংলাদেশ না থাকায় আফসোস প্রকাশ করেন।
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইতে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। এই ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে।
ভারতের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ বর্জন করলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেই আসতে পারে বড় ধরনের শাস্তি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে পাকিস্তান ‘ফোর্স মেজিউর’ ধারা প্রয়োগের চেষ্টা করতে পারে।
এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ২০ দল, মোট ম্যাচ হবে ৫৫টি। বিশ্বজুড়ে দর্শকরা টেলিভিশন, ডিজিটাল ও বিভিন্ন আধুনিক প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল রয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, এই অবস্থান ভেবেচিন্তেই নেয়া হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশকেও সমর্থন দেয়ার কথা বলেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পাকিস্তান যাতে ভারত ম্যাচ খেলে সেই আহ্বান জানিয়ে রেখেছে আইসিসি। সমস্যা সমাধানে এবার ব্যাক-চ্যানেল আলোচনার জন্য ইমরান খাওয়াজাকে দায়িত্ব দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই ম্যাচ বর্জন করা হলে আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে পিসিবিকে সতর্ক করেছে, ম্যাচ না খেললে টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে এসব তথ্য নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র।
বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এমন সিদ্ধান্তের জেরে বড়সড় ক্ষতির মুখে আইসিসি, ব্রডকাস্টার, বিজ্ঞাপন সংস্থা কিংবা সদস্য দেশগুলোও। পাকিস্তান সরকারের পক্ষ থেকে না খেলার নির্দেশ দেওয়া হলেও রবিচন্দ্রন অশ্বিনের বিশ্বাস, নিজেদের সিদ্ধান্ত বদলে ভারত ম্যাচ খেলবেন বাবর আজমরা। আইসিসির অন্যান্য সদস্য দেশের চাপের মুখে পাকিস্তান খেলতে রাজি হবে বলে ধারণা তাঁর।