খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল: সৌম্য
চলতি বিপিএলে প্রায় প্রতি ম্যাচেই রান হচ্ছে। ২০০ রান হচ্ছে নিয়মিত। এমন একটি টুর্নামেন্টেই শুরুর দিকে খেলতে পারেননি সৌম্য সরকার। আঙুলের চোটের কারণে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। এ নিয়ে খুব বেশি আফসোস নেই এই বাঁহাতি ওপেনারের।