বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা, আসছেন একজন
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে আইসিসি। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিসিবি। এমন অবস্থায় সমস্যা সমাধানে আলোচনা করতে ১৭ জানুয়ারি বাংলাদেশে আসছেন আইসিসির প্রতিনিধি। বিসিবির পাশাপাশি বৈঠকে থাকতে পারেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা।