বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিতই ঘরোয়া ক্রিকেট খেলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পেশাদার ক্রিকেট ছাড়ার আগেই মেন্টরের দায়িত্ব পেলেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ।