ঢাকা ও চট্টগ্রামে হবে কিউরেটর লেভেল-১ কোর্স, সুযোগ পাবেন ৭০ জন
ক্রিকেট মাঠ ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে কিউরেটর লেভেল-ওয়ান কোর্স আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো কিউরেটরদের কর্মশালা করাবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ঢাকা ও চট্টগ্রামে দুইটি কর্মশালার আয়োজন করছে বিসিবি।