১৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড
উইকেটে ঘাসের ছোঁয়া থাকায় মেলবোর্নে আগুনে বোলিংয়ে ব্যাটারদের নাভিশ্বাস বের করেছেন পেসাররা। বক্সি ডে টেস্টের প্রথম দিনেই অল আউটের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনেও ব্যাটারদের কাজটা কঠিন করে তোলেন ইংলিশ পেসাররা। ট্রাভিস হেড একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ব্রাইডন কার্স, বেন স্টোকস ও জশ টাংয়ের পেস আগুনে পুড়ে অস্ট্রেলিয়া থামল মাত্র ১৩২ রানে। তাতে ইংল্যান্ডের জন্য লক্ষ্য ১৭৫ রান।