অ্যাশেজে আর দেখা যাবে না দিবারাত্রির টেস্ট

অ্যাশেজ
অ্যাশেজে গোলাপী বল হাতে গাস অ্যাটকিনসন
অ্যাশেজে গোলাপী বল হাতে গাস অ্যাটকিনসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ নিয়ে দুই দলের মধ্যেই থাকে যুদ্ধের দামামা। মাঠ থেকে কথার লড়াই সবখানেই থাকে বাড়তি উত্তেজনা। সর্বশেষ কয়েকটি সিরিজে অ্যাশেজে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে দিবারাত্রির টেস্ট। তবে এখন থেকে আর এই সিরিজে দিবারাত্রির টেস্ট দেখা যাবে না।

দ্বিপাক্ষিক সফর সূচি নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আলোচনার পর গোলাপী বলের টেস্ট বাতিল্বর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্দেশনা অনুযায়ী, দিবারাত্রির টেস্ট আয়োজন করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন।

জানা গেছে, এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অবস্থান পরিষ্কার। তাদের বিশ্বাস, অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ সিরিজে আলাদা করে দিবারাত্রির টেস্টের প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল।

এদিকে অস্ট্রেলিয়ায় গোলাপী বলের টেস্টকে নতুন দর্শক টানার একটি উপায় হিসেবে দেখা হয়ে আসছিল। বিশেষ করে সম্প্রচারকারীরা চাইতেন, সিরিজের অন্তত একটি ম্যাচ যেন দিবারাত্রির হয়ে থাকে। তবে চলতি মৌসুমে অ্যাশেজ সিরিজে রেকর্ড পরিমাণ দর্শক দেখেছে অস্ট্রেলিয়া। ফলে তারাও মনে করছে দর্শকদের আগ্রহ বাড়াতে অতিরিক্ত কৌশলের প্রয়োজন নেই।

সর্বশেষ অ্যাশেজে ৪-১ ব্যবধানে জিতেছিল অজিরা। সর্বশেষ তিনটি অ্যাশেজ সফরে ইংল্যান্ড চারটি দিনরাতের টেস্ট খেলেছে। তবে আগামী বছরের ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য একমাত্র ১৫০ বছরপূর্তি টেস্টই হতে যাচ্ছে অ্যাশেজে গোলাপি বলের শেষ ম্যাচ।

আরো পড়ুন: