‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। এই বৈশ্বিক আসরে ব্যর্থতার ফলে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। এখন চারিদিকে জল্পনা কল্পনা ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হচ্ছেন?
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। এই বৈশ্বিক আসরে ব্যর্থতার ফলে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। এখন চারিদিকে জল্পনা কল্পনা ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হচ্ছেন?
বিজয় না পারলেও গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের ভিতটা গড়ে দেন সাদিকুর রহমান ও তোফায়েল আহমেদ। হাফ সেঞ্চুরির পর তোফায়েল ফিরলেও সেঞ্চুরির পথেই ছুঁটছিলেন সাদিকুর। তবে রুয়েল মিয়ার স্লোয়ার ডেলিভারিতে ইন সাইড এজ হয়ে আক্ষেপ নিয়ে ফিরেছেন ৮৯ রানের ইনিংস খেলা এই ব্যাটার। সাদিকুরের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স জয় পেয়েছে ৪ উইকেটে। হাফ সেঞ্চুরির পাশাপাশি ২ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তোফায়েল।
শেষের পথে চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে আরও আগেই। সেমি ফাইনাল থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান ম্যাট হেনরি। সেই চোটের কারণে ফাইনালে ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই পেসারকে নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে কিউইরা।
ডিপিএলের প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন পারভেজ হোসেন ইমন। অগ্রণী ব্যাংকের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা বাঁহাতি ওপেনার গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছেন সেঞ্চুরি। পারভেজ ইমনের ১২৪ বলে ১২৬ রানের ইনিংসে বড় পুঁজির ভিত পায় আবহনী লিমিটেড। তরুণ ওপেনারের সঙ্গে ১৭১ রানের জুটি গড়ার পাশাপাশি নিজেও ৭২ রান করেছেন মোহাম্মদ মিঠুন। তাদের দুজনের ব্যাটেই ৬ উইকেটে ৩২৩ রান তোলে আবাহনী।
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংককে ৩ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ৩০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয় পেয়েছে সাব্বির রহমানের দল। তবে তাদের জয়টা খুব একটা সহজ ছিল না। দলটি যখন সপ্তম উইকেট হারিয়ে ফেলে তখনও তারা পিছিয়ে ৮৬ রানে।
গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রথম রাউন্ডে ২২ রান করেছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় রাউন্ডে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে বাঁহাতি ওপেনার করেছেন ১৪ রান। মোহামেডানের অধিনায়কের ব্যর্থতার দিনে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি রনি তালুকদারও। তবে অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটি গড়ে মোহামেডানকে জয় এনে দিয়েছেন তাওহীদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ই পেয়েছে তারকায় ঠাঁসা মোহামেডান।
আলাউদ্দিন বাবু যখন ব্যাটিংয়ে এলেন তখন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ৬ উইকেট নেই। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ জিততে পারটেক্সের তখনও প্রয়োজন ৬৭ বলে ৯৭ রান। পরের ওভারে সালেহীন রিফাত আউট হয়ে ফিরলে একা হয়ে পড়েন আলাউদ্দিন। ৬০ বলে যখন ৮৭ রান প্রয়োজন তখন ডানহাতি ব্যাটার যা করলেন তা অবিশ্বাস্য! প্রাইম ব্যাংকের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন আলাউদ্দিন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না ব্রাইডন কার্সের। তার বিকল্প হিসেবে সাউথ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭৫ লাখ রুপিতে এই প্রোটিয়া তারকাকে দলে ভিড়িয়েছে আইপিএলের গত আসরের রানার্স আপরা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। এ কারণে ভারত ছাড়া বাকি দলগুলোকে দুবাই ও পাকিস্তানে টানা ভ্রমণের ঝক্কি পোহাতে হয়েছে। তবে এই অভিজ্ঞতা নিয়ে বিতর্কে জড়াতে চান না নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে সাউথ আফ্রিকা। ফাইনালে জায়গা করে নিতে না পারলেও ম্যাচের দিন নিউজিল্যান্ডের হয়ে গলা ফাটাবেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ার শেষ করা মুশফিককে প্রশংসার ফুলঝুড়িতে ভাসিয়েছেন তারই সতীর্থরা। কেউ ভিডিও বার্তায়, কেউ ফেসবুস পোস্টে স্মরণ করেছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটরক্ষককে। মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।