আবারও খরুচে সাকিব
প্রথম দুই ওভারে ১৬ রান দেওয়া সাকিব তৃতীয় ওভারেও খরুচে। নিজের তৃতীয় ওভারে ১৩ রান খরচা করলেও উইকেটের দেখা পাননি। তিন ওভার বোলিং করে ২৯ রানে উইকেটশূন্য সাকিব।
দ্বিতীয় ওভারেও উইকেটশূন্য সাকিব
প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়েছিলেন সাকিব। তবে দ্বিতীয় ওভারে ২ চারে হজম করেছেন ১১ রান। এখনো পর্যন্ত ২ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য বাঁহাতি এই স্পিনার।
প্রথম ওভারে মিতব্যয়ী সাকিব
ইনিংসের পঞ্চম ওভারেই সাকিবের হাতে বল তুলে দেন ভানুকা রাজপাকশে। নিজের প্রথম ওভারে মিতব্যয়ী বাংলাদেশের তারকা অলরাউন্ডার। কোনো উইকেট না পেলেও মিতব্যয়ী বোলিংয়ে দিয়েছেন ৫ রান।
সাকিব থাকলেও একাদশে নেই হৃদয়
ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জাফনা কিংস। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে আছেন সাকিব আল হাসান। তাকে রাখা হয়নি তাওহীদ হৃদয়কে। ডানহাতি ব্যাটারের জায়গায় সুযোগ পেয়েছেন খাওয়াজা নাফে।
জাফনা কিংস- ভানুকা রাজাপাকশে (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, আভিস্কা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, কামিল মিশারা, চামিন্দু বিক্রমাসিংহে, সাকিব আল হাসান, খাওয়াজা নাফে, লিজাড উইলিয়ামস এবং জাহর খান।
জানা গেল টসের সময়
বৃষ্টি শেষে সরানো হয়েছে মাঠের কভার। জানা গেছে, বাংলাদেশ সময় ৭টা ৪৫ মিনিটে টস হবে। এরপর ম্যাচ শুরু হবে রাত ৮ টা সময়।
সরানো হলো কভার, টস হতে দেরি
জাফনা কিংস ও ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) গ্রুপ পর্বের লড়াই। শেষ ম্যাচের আগে পাল্লেকেলেতে হানা দিয়েছে বৃষ্টি। তবে বেরসিক বৃষ্টি শেষে উইকেট ঢেকে রাখা কভার সরানো হয়েছে। আপাতত ভেজা আউটফিল্ডের কারণে টস হতে দেরি হচ্ছে।