‘সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই’
ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি সেটি নিজেই বলেছেন। কিন্তু সেই স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চিত। বরং সাম্প্রতিক কর্মকাণ্ডের পর সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষের পথে বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।