সুপার এইটে যেতে অস্ট্রেলিয়ার কী করতে হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। যদিও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের টুর্নামেন্টের শুরুটা হয়েছে আয়ারল্যান্ডকে উড়িয়ে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খান ট্রাভিস হেডরা। জিম্বাবুয়ের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়ায় ১৪৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রতিটি গ্রুপ থেকেই দুইটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। জিম্বাবুয়ের কাছে হারে অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠার সমীকরণ কঠিন হয়ে উঠেছে। দেখে নেওয়া যাক সেরা আটে যেতে ‘বি’ গ্রুপে কোন দলের কী করতে হবে?

অস্ট্রেলিয়া—

২ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট- ১.১০০ (বাকি ম্যাচ- শ্রীলঙ্কা, ওমান)

জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার ঝুঁকি রয়েছে। লড়াইয়ে টিকে থাকবে সবার আগে ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে অস্ট্রেলিয়াকে। তখন তাদের পয়েন্ট হবে ৬। বিপরীতে শ্রীলঙ্কা যদি জিম্বাবুয়েকে হারায় এবং জিম্বাবুয়ে ‍যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তাদেরও ৬ পয়েন্ট হবে। এমন অবস্থায় শ্রীলঙ্কা অথবা জিম্বাবুয়ের চেয়ে রান রেটে এগিয়ে থাকলেই কেবল সুপার এইটে যেতে পারবে অস্ট্রেলিয়া।

এ ছাড়া দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট হওয়া অস্ট্রেলিয়া অনায়াসে সুপার এইটে যেতে পারবে যদি জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কা হারে অথবা আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়ে হারে। তখন অস্ট্রেলিয়ার বাইরে কেবল একটি দলের ৬ পয়েন্ট হওয়ার সুযোগ থাকবে। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে তবুও গ্রুপ পর্ব থেকে বিদায় হবে না তাদের।যদিও সুপার এইটে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে।

৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া (ধরে নিলাম তারা ওমানকে হারাবে) তখনই কেবল সেরা আটে যেতে পারবে যদি জিম্বাবুয়ে শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে হেরে যায়। তখন শ্রীলঙ্কার ৮ পয়েন্ট হবে এবং অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ৪ পয়েন্ট হবে। রান রেটে যদি অস্ট্রেলিয়া এগিয়ে থাকতে পারে তাহলে তারা সুপার এইটে যেতে পারবে।

শ্রীলঙ্কা—

২ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট- ৩.১২৫ (বাকি ম্যাচ- অস্ট্রেলিয়াম জিম্বাবুয়ে)

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারলেই ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে যাওয়ার নিশ্চয়তা পাবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে হারলেও লঙ্কানরা সুপার এইটে উঠবে যদি জিম্বাবুয়েকে হারাতে এবং জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডের কাছে হারে অথবা অস্ট্রেলিয়া যদি ওমানের কাছে হেরে যায়। এমন কিছু যদি না হয় তাহলে তিন দলেরই ৬ পয়েন্ট হবে। শ্রীলঙ্কা যদি দুই ম্যাচেই হেরে যায় তাহলে জিম্বাবুয়ে কোয়ালিফাই করবে। আর অস্ট্রেলিয়া যদি ওমানের কাছে হারে তাহলে ৪ পয়েন্টে নিয়ে সেরা আটে ওঠার সুযোগ থাকবে।

জিম্বাবুয়ে—

২ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট- ১.৯৮৪ (বাকি ম্যাচ- আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা)

অস্ট্রেলিয়াকে হারানোয় কাজটা সহজ হয়েছে জিম্বাবুয়ের। শ্রীলঙ্কার সঙ্গে জিততে পারলেই সুপার এইটে যাবেন সিকান্দার রাজারা। লঙ্কানদের সঙ্গে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তাদের সুযোগ রাখবে। কারণ অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো ৬ পয়েন্ট হবে তাদের। তখন রান রেটের উপর নির্ভর করবে সুপার এইটের সমীকরণ। জিম্বাবুয়ে যদি দুই ম্যাচেই হারে তাহলে অস্ট্রেলিয়া একটির বেশি ম্যাচ জিততে না পারলে তাদের সুযোগ থাকবে।

আয়ারল্যান্ড—

৩ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট- ০.১৫০ (বাকি ম্যাচ- জিম্বাবুয়ে)

আয়ারল্যান্ডের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। শেষ ম্যাচে যদি জিম্বাবুয়েকে হারাতে পারে তাহলে তাদের ৪ পয়েন্ট হবে। শ্রীলঙ্কা যদি শেষ দুই ম্যাচে জেতে তাহলে দাসুন শানাকাদের ৮ পয়েন্ট হবে। অস্ট্রেলিয়া যদি ওমানকে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে চার। তখন জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের ৪ পয়েন্ট করে হবে। তখন রান রেটে যারা এগিয়ে থাকবে তারা সুপার এইটে উঠবে।

আরো পড়ুন: