যদিও পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর চাওয়া ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হোক। তবে কেন তিনি এমনটা চাচ্ছেন তা খোলাসা করেননি তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে বাসিত আলি বলেন, ‘আমার প্রার্থনা, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন।’
এরপর তাকে প্রশ্ন করা হয়েছিল ম্যাচটি পূর্ণ ওভারের হোক কি না—এমন প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন, ‘আমি বৃষ্টি চাই।’ ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে দুই অধিনায়ক টস বা ম্যাচ শেষে হাত মেলাবেন কিনা তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। সর্বশেষ কয়েকবারের দেখায় দুই অধিনায়ক হাত না মেলানো বড় আলোচনার জন্ম দিয়েছিল।
বাসিত মনে করেন পাকিস্তানের সঙ্গে হাত মেলানো উচিত না। এমনকি তিনি যদি প্রধান কোচ হতেন তাহলে খেলোয়াড়দের হাত মেলাতে মানা করতেন তিনি। পাশাপাশি আইসিসি বললেও ভারতের সঙ্গে হাত মেলাতেন না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
তিনি বলেন, 'তারা বলে এটা নাকি ‘স্পিরিট অব দ্য গেম’। আমি এসব বিশ্বাস করি না। আমি যদি পাকিস্তান দলের প্রধান কোচ হতাম, তাহলে খেলোয়াড়দের করমর্দন না করতে বলতাম। এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বললেও তাদের হাত মেলানো উচিত নয়।'
এ প্রসঙ্গে বাসিত আরও যোগ করেন, 'আমি কখনো হাত মিলাইনি। আমার এমন কোনো অভ্যাসও নেই। এতে আমার কোনো আগ্রহ নেই। যখন আমি কোচিং করাতাম, তখন ভাবতাম—হাত মেলানোটা কেন জরুরি? আপনি হারলেন, তারপর গিয়ে করমর্দন করবেন—কেন?'