মুস্তাফিজকে ছেড়ে দিল দুবাই ক্যাপিটালস
আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করে মাত্র ১২৯ রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে ১৮.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ব্যাট হাতে ৭৭ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রুবাইয়া হায়দার।
আগেই জানা গেছে আসন্ন বিগ ব্যাশে খেলবেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে তাকে কত ম্যাচের জন্য পাওয়া যাবে তা নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এবার জানা গেছে পুরো মৌসুমের জন্য বিগ ব্যাশে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
নেপালের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই মাঠে নামেননি সন্দীপ লামিচানে। তার না খেলার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক, কারণ কোনো ধরনের চোট বা শারীরিক সমস্যা সম্পর্কে তখন কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
হংকং সিক্সেসে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য সম্মতি জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবার তিনি খেলবেন তার এক সময়ের ভারত ও তামিলনাড়ুর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে।
হাবিবুর রহমান সোহান এবং সাব্বির হোসেনের ঝড়ো ইনিংসের ম্যাচে মাত্র ১৫ ওভারে চার উইকেটে ২০০ রান তোলে রাজশাহী। সিলেটের বোলারদের রীতিমতো তুলোধুনো করার এই ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয়েছে।
২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে তিনটি পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দল থেকে বাদ পড়েছেন সাবেক টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, উইকেটরক্ষক ব্যাটার জশুয়া দা সিলভা ও মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ। তাদের পরিবর্তে চুক্তিতে জায়গা পেয়েছেন জাস্টিন গ্রেভস, শেরফান রাদারফোর্ড এবং বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।
চার বছর পর আবার মাঠে গড়িয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর শুরু হয়েছে টুর্নামেন্টটি, তবে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
সাইড স্ট্রেনের চোটের কারণে এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে না পারায় বড় ক্ষতিই পেতে হয়েছে বাংলাদেশ দলকে। ব্যাটিংয়ে যেমন ভুগেছে দল, তেমনি নেতৃত্বেও অভাব ছিল স্পষ্ট।
আন্তর্জাতিক লিগ টি–টোয়েন্টির (আইএলটি২০) আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। দুজনই নিলামের শুরুর দিকে অবিক্রীত ছিলেন, তবে শেষ মুহূর্তে জায়গা করে নেন দুই ফ্র্যাঞ্চাইজিতে।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের নির্বাচন। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ অক্টোবর। এদিন সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও ১৪জন কাউন্সিলর।
এক বছরের জন্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব নিয়েছেন এড স্মিথ। এর আগে গত মে মাসে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তাকে লর্ড কিং অফ লথবারির উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান নিয়োগ পেয়েছেন চেয়ার অব ক্রিকেট পদে।